• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

অবরোধ সমর্থনে কমলনগরে বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২২৩ পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সারাদেশে টানা ৪৮ ঘন্টা অবরোধ ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার (২২ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় উপজেলার আনন্দ বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মী সূত্রে জানা যায় স্থানীয় বিএনপির সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে উক্ত মিছিলের আয়োজন করে কমলনগর উপজেলার বিএনপি।

মিছিলে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েদ দোলন, বিএনপি নেতা রাজ্জাক তালুকদার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দীন,এ্যডভোকেট আমজাদ,ছাত্রদল আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু সদস্য সচিব জাফর ভূঁইয়া,ও ইসমাইল আকতার সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তাৎক্ষণিক মিছিলের খবর শুনে ঘটনাস্হলে যায় কমলনগর থানা পুলিশ,তবে পুলিশ যাওয়ার আগেই মিছিলকারীরা স্থান ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ