• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

জামায়াত- বিএনপির অরাজকতার প্রতিবাদে রামগতিতে নৌকার মনোনয়ন প্রত্যাশীর গণ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।। 

লক্ষ্মীপুর ( ৪) রামগতি ও কমলনগর আসনের সাবেক এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে বিশাল গণমিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আজ শুক্রবার বিকেলে বড়খেরী ও চরগাজী ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী- পেশার লোকজন এতে অংশ গ্রহণ করেন। এদিকে
দেশজুড়ে নির্বাচনী প্রতিপক্ষ জামাত-বিএনপির জ্বালাপোড়াও ধ্বংসযজ্ঞ, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল করা হয়।
হাজার হাজার দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুনের পক্ষে স্লোগান ধরেন। এর আগে তিনি দুউপজেলার বাসীর প্রাণের দাবি নদীতীঁর রক্ষাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন।

এবারও সাবেক এমপি মামুনকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন সর্বস্তরের মানুষ।
গণ মিছিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন ও বড়খেরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাকসুদ মিজানসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ