• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৪ পঠিত
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আলেয়া বেগম ৫০ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো.সোলেমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়া কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে মো.সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে পেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরতবর্তীতে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজিতে তিনি মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরো বলেন অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ