• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বদলগাছীতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২২৩ পঠিত
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছি (নওগাঁ )প্রতিনিধি।।

বদলগাছীতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়।

জানা যায়, ৯ ডিসেম্বর শনিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীর জন্য বিনিয়োগ সংহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ও বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন বদলগাছীর সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন এ-র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, বদলগাছী উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও বদলগাছী পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম চৌধুরী, সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ডিএম এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বদলগাছী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ ক্যাটাগরিতে ৫ জন জযিতা নারীকে সম্মননা প্রদান করা হয়। ৫ জন জয়িতা নারীরা হলেন -অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী- সখিনা সিদ্দিক স্বামী- আবু বকর সিদ্দিক সাং- গয়ড়া ডাক- কোলাহাট বদলগাছী, নওগাঁ। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ বিপাশা বেগম পিতা- মোঃ আলম হোসেন সাং- কেশাইল ডাক- ভান্ডারপুরহাট বদলগাছী, নওগাঁ।
সফল জননী নারী- মোসাঃ লায়লা আকতার স্বামী- আব্দুর রহমান সাং-চাপাইনগর ডাক-জাবারীপুরহাট,বদলগাছী, নওগাঁ।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করেছেন- যে তিনি হলেন মোছাঃ অনামিকা আক্তার পিতা- মোঃ এনামুল হক সাং- মালাঞ্চা ডাক- পাহাড়পুর বদলগাছী, নওগাঁ।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি হলেন – জগবতী রানী (টপ্য) স্বামী- জ্যোতিন্দ্রনাথ তির্কী সাং- লক্ষীপুর ডাক-জাবারীপুরহাট বদলগাছী, নওগাঁ।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ আতিয়া খাতুন এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ