• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই র‌্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ১৯৬ পঠিত
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান,বদলগাছি ( নওগাঁ )প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু (২৭)কে হত্যার দায়ে বড়ো ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের মেঝ ছেলে ও নিহত সাজু হোসেনের আপন বড়ো ভাই। এদিন সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ৬ডিসেম্বর রাজুর ইটের আঘাতে সাজু নিহত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাই নিজ বাড়িতে খড়ের পালা দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল শনিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে দরিয়াপুর গ্রামের নিজ বাড়ী থেকে আসামী রাজু কে আটক করে। পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ