• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা, ফের মাদকের বড় চালান উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।  
কক্সবজারের টেকনাফ থানা পুলিশের হাতে ধরা পড়েছে সিএনজি ভর্তি বিপুল পরিমান মদ,বিয়ার ও ইয়াবার চালান।এসময় মাদক কারবারে জড়িত শাকের নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে টেকনাফ থানার পুলিশের পাঠানো প্রেস বার্তায় দেখা যায়।
১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল সাবরাং ইউপি ৩নং ওয়ার্ড মগপাড়া নামক এলাকায় ৩ ঘন্টা ব্যাপি সাঁড়াশী অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশী মদ, ৫৭৬ ক্যান বিয়ার ভর্তি একটি সিএনজি জব্দ করতে সক্ষম হয়। এসময় মাদক পাচারকারী দলের অন্যতম এক সদস্যকে আটক করে।পাশাপাশি মাদক বহনে ব্যবহার কক্সবাজার থ-১১-১৩৯১ নং সিএনজি গাড়ীটিও জব্দ করা হয়।ধৃত ব্যাক্তি হচ্ছে, সাবারাং পুরানপাড়া এলাকার সালামত উল্লাহ পুত্র মোঃ শাকের (৪৩)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ ওসমান গণি আরও জানান, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়ে হয়েছে।উদ্ধার হওয়া মাদকের চালানটির সাথে জড়িত পলাতক মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য পুলিশে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এদিকে সাবরাং ইউপির স্থানীয় কয়েক জন সচেতন ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, বর্তমান মাদক কারবারে জড়িত গডফাদারেরা আড়ালে থেকে অসহায় গরীব মানুষ গুলোকে টাকার লোভে পেলে বাহক বানিয়ে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।
তারা দু:খ প্রকাশ করে আরও বলেন, যতদিন মাদক কারবারী মূল হোতারা আইনের আওতাই না আসবে ততদিন টেকনাফবাসী মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবেন বলে আশা ব্যাক্ত করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ