• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঘোড়াঘাটে ২ দিন আটকে রেখে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,ধর্ষক আকশেদ গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৫৩ পঠিত
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসা পড়ুয়া এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা আকশেদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে মারপিট করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শুক্রবার সন্ধায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।একইদিন রাতে ভূক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ধর্ষক আকশেদ আলীকে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আকশেদ আলী (৪০) নারায়নপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। ভূক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং সে বাকপ্রতিবন্ধী। গ্রেপ্তার আকশেদ গ্রাম সম্পর্কে তার দাদা হন।

কিশোরীর পরিবার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৭টার সময় রাগ করে দাদার বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। পরিবারের ধারণা সে তার নানীর বাড়িতে গেছে। তবে শুক্রবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন যে, ওই কিশোরী তার নানীর বাড়িতে যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১১টার সময় নিখোঁজ কিশোরীর সন্ধান পেতে গ্রামে মাইকে প্রচারনা চালায় পরিবারের সদস্যরা। মাইকে প্রচারণা শুনতে পেয়ে ধর্ষক আকশেদ আলী কিশোরীর হাতে ১০০ টাকা দিয়ে তাকে ছেড়ে দেয় এবং তাকে তার নানীর বাড়িতে চলে যেতে বলে। পরে ওই কিশোরী দাদার বাড়িতে গিয়ে সব কথা খুলে বললে, পরিবারের লোকজন এবং গ্রামবাসী আকশেদ আলীকে আটক করে।

মামলার বাদী জানান, তার নাতনীকে নিজ বাড়িতে হাতপা বেঁধে এবং ভয়ভীতি দেখিয়ে দুদিন আটকে রেখেছিল আকশেদ আলী। সময় সে একাধিক বার জোরপূর্বক তার নাতনীকে ধর্ষণ করেছে বলে তার নাতনী তাদেরকে জানিয়েছে। মূলত মাইকে প্রচারণা শুনতে পেয়ে আসামী তার নাতনীকে ছেড়ে দিয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার বিকেলে আমরা আসামীকে আমাদের হেফাজতে নেই। তাকে শনিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ