• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৩৫ পঠিত
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধি।। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষীপুর-৪ রামগতি (কমলনগর)আসনের মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি এ টি এম সাইফুর রহমান এর কোর্টে শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

লক্ষীপুর রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্র বাছাই করে মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।
এর পর মনোনয়ন বৈধতার আবেদন চেয়ে হাইকোর্টে রিট করেন এই স্বতন্ত্র প্রার্থী।

এ রায় ঘোষণা করার পর লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আমি রামগতি-কমলনগরের মানুষের ভিটা,মাটি রক্ষা করার জন্য আজ তের বছর নদী বাঁধের জন্য আন্দোলন করেছি। তখন থেকে এই নির্বাচনে মনোনয়ন নেওয়া পর্যন্ত নানা রকম ভাবে আমাকে অপমান অপদস্থ ও হেনস্তা করেছে একটা পক্ষ।মহান আল্লাহর রহমতে রামগতি-কমলনগর বাসীর দোয়া ও ভালোবাসায় সব প্রতিকূলতা অতিক্রম করে আজ আমার মনোনয়ন মহামান্য হাইকোর্ট বৈধতা দিয়েছে। আশা করি খুব শীঘ্রই জেলা রিটার্নিং অফিসার আমার প্রতিক বরাদ্দ দিবে।

এবার সুযোগ এসেছে রামগতি-কমলনগরের মানুষ ঘুরে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় করার। নির্বাচনে যদি এই আসনের মানুষ সঠিক প্রতিনিধি নির্বাচন না করতে পারে তাহলে প্রধানমন্ত্রীর দেওয়া নদী বাধের বরাদ্দের
সঠিক ব্যবহার হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ