• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৫ পঠিত
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা সভা কক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের ছয় জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ করছেন বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন।অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দিয়েছেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রান্তজন এর বাস্তবায়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবির, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম, মোশারফ হোসেন, প্রান্তজন এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ধানখালী ইউনিয়নের নারী উদ্যোক্তা মাহমুদা, শাহিদা, মোসা. সুখী বেগম, সোমা. রুজিনা এবং আসমা বেগমকে এই সেলাই মেশিন দেয়া হয়।এর সাথে সেলাই মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে একটি সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চালাতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ