• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’কে আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। বুধবার ভোররাত ১টার দিকে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক পাঁচ জন হলেন ২১ নম্বর ক্যাম্পের ব্লক ডি’র আবু তাহেরের ছেলে মো. ইসমাইল (২২), ব্লক এ/৫’র মৃত বদি আহম্মদের ছেলে মো. খায়রুল ইসমাইল (৩৩), ব্লক ডি/২’র ১১৫ নম্বর বাসার সাব্বির আহম্মদের ছেলে মো. ছালাম (২২), ব্লক এ/৭’র সৈয়দ হোসেনের ছেলে মো. হারুন (৩১) ও ব্লক ডি/৬’র মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মো.জামাল আহাম্মদ। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেনএপিবিএন-১৬’র সিও মো. তারিকুল ইসলাম, তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২১ নম্বর ক্যাম্পে আট থেকে ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ ক্যাম্পে আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করছে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএন সদস্যরা ক্যাম্পে সন্ত্রাসীদের ঘর ঘিরে ফেলে। সে সময় পুলিশ অস্ত্র উদ্ধার করে পাঁচ জনকে আটক করে এবংবাকিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের সিও মোহাম্মদ  তারিকুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ