• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইটালির মেয়ে বধু সেজে আমতলীতে/দৈনিক ক্রাইম বাংলা।।  

এস এম নাসির মাহমুদ।। / ২৭৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

এস এম নাসির মাহমুদ।। 

ইটালির রোমানিয়ার কন্যা সিমনা বধু হিসেবে আমতলীতে এসেছেন। তাকে এক নজর দেখতে শত শত মানুষের ভীর করেছে। আমতলী পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে উষ্ম অভ্যার্থনায় অভিভুত বধু।
জানা গেছে, আমতলী পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা সোনা মাতুব্বরের ছেলে নাশির মাতুব্বর কাজের সন্ধানে ২০০৩ সালে ইটালীর উদ্দেশ্যে পাড়ি জমান। চার বছর জীবন বাজি রেখে ছয়টি দেশ পাড়ি দিয়ে ২০০৭ সালে ইটালী পৌছেন তিনি। ওইখানে তিনি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়। কাজের সুবাদে রোমানিয়ার বাসিন্দা সিমনার সঙ্গে তার দেখা হয়। আলাপ চারিতায় মন দেয়া-নেয়া। চার বছর চুকিয়ে প্রেম করেন তারা। ২০১৩ সালে তাদের প্রেমের পরিনত হয় প্রনয়ে। ওই দম্পতির দাবিদ নামের পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ইটালী প্রবাসী নাশির বর্তমানে গার্মেন্সের ব্যবসা করেন। ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন। বৃহস্পতিবার স্বজনদের দেখতে হেলিকপ্টারে বধু ও পুত্র সন্তান নিয়ে আমতলী আসেন নাশির। বেলা সাড়ে এগারটার দিকে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরন করে। এ সময় শত শত উৎসুক জনতা তাদের দেখতে ভীর জমায়। ওই দম্পতিকে ফুল দিয়ে অভ্যার্থনা জানায় স্বজনরা। রোমানিয়ার কন্যা আমতলীর বধু সিমনা উৎসক জনতাকে হাত নেরে অভিভাদন জানান।
ইটালী প্রবাসী নাশির মাতুব্বর বলেন, চারটি বছর জীবন বাজি রেখে ছয়টি দেশ পাড়ি দিয়ে ইটালী গিয়েছে। ওইখানে গিয়ে কাজের সুবাদে রোমানিয়ার কন্যার সিমনার সঙ্গে দেখা হয়। দেখা থেকে প্রেম, প্রেম থেকে প্রনয়। আমরা এখন ভালোই আছি। স্বজনদের সঙ্গে দেখা করতে হেলিকপ্টারে বধু, ছেলে দাবিদকে নিয়ে এসেছি। অল্প দিনের মধ্যেই আবার চলে যাব।
আমতলীর বধু সিমনা বলেন, আমরা ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, প্রবাসী দম্পতি ভালোভাবেই আমতলী এসে পৌছেছেন। তাদের জন্য বেশ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ