• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

বাল্য বিয়ের দায়ে বর-কনের বাবাকে কারাদণ্ড,বরকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা) প্রতিনিধি।। 

বরগুনার তালতলীতে বাল্যবিয়ের দায়ে বর-কনের বাবাকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বরসহ তিনজনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সরদারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা জাকির হোসেন (৪৭),বরের বাবা কাওসার মৃধা(৫০)। বর বাপ্পি মৃধা (২১)কে ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও বাল্য-বিয়েতে সহযোগিতা করার দায়ে কনের খালাকে ২ হাজার ও বরের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন,উপজেলার সরদারিয়া এলাকার জাকির হোসেন নামে এক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে ও বরিশালের হোসনাবাদ এলাকার কাওসার মৃধার ছেলে বাপ্পি মৃধার সঙ্গে বিয়ে হয়। এ জন্য কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জড়িতদের কারাদণ্ড ও জরিমানা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ