• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বিরোধীদল বিহীন ডামী নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে-ব্যারিস্টার খোকন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৭ পঠিত
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী তার নির্বাচনী এলাকায় আগামী ৭ তারিখে বর্তমান সরকারের পছন্দের নির্বাচন কমিশনের পাতানো একদলীয় ডামী নির্বাচন বয়কট ও বর্জন করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

শুক্রবার সকালে চাটখিলে দলীয় নেতৃবৃন্দুকে সাথে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে ।

এই সময় তিনি দুটি পথ সভায় সংক্ষিপ্ত বক্তৃতায় দেন। তিনি বলেন সারাদেশে কোথাও ভোটের আমেজ নেই। বর্তমান নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন সারা বাংলাদেশের জনগণ আগামী ৭ তারিখে প্রত্যাখ্যান করবে। এই কমিশন দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা নষ্ট করেছে ।এ পাতানো নির্বাচন নামের নাটক দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে। দেশে বিদেশে নির্বাচনের গ্রহণ যোগ্যতা পাবেনা।
খোকন আরো বলেন সরকারদলীয় লোকজনের সিন্ডিকেটের কারণে সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। জনগন ঠিকমতো খেতে পারে না।এখনো সময় আছে এই পাতানো নির্বাচন বন্ধ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নতুন তফসিল ঘোষণা করুন ।দেশের ১৮ কোটি জনগণ যেনো ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিব সেই রকম নির্বাচনে দাবি জানান।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলো চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক সামছুল আরফিন শামিম, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে ব্যারিস্টার মাহবুব খোকন তার নির্বাচনী এলাকায় কয়েকজন দলীয় নেতা কর্মীর কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ