• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়া কুয়াকাটার মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসেন…এমপি মুহিব/দৈনিক ক্রাইম বাংলা।

মনির হাওলাদার / ২৬০ পঠিত
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মনির হাওলাদার

পটুয়াখালী-৪ আসনের নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি বলেছেন, ১৯৭০ সাল থেকে এই এলাকার মানুষ নৌকায় ভোট দিয়ে আসছে। কারন এখানকার মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসেন। নৌকাই এখানকার প্রান। এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে কলাপাড়া, কুয়াকাটা ও রাঙ্গাবালী উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে। গৃহহীনদের গৃহ দিয়েছেন। শনিবার বিকেলে লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী না চাইতেই কলাপাড়া কুয়াকাটায় উন্নয়ন করেছে। পায়রা বন্দর, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, শেরেবাংলা নৌ ঘাঁটি, মৎস্য অবতরণ কেন্দ্রসহ কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখম সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
তিনি আরো বলেন, গত পাচ বছর তিনি এমপি থাকাকালীন এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছেন। জমি দখল, শালিস বানিজ্য ও সন্ত্রাসমুক্ত ছিল। দলমত নির্বিশেষে সকল দলের মানুষ নিরাপদ ছিল। যারা জমি দখল, শালিস বানিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারেনি তারা সকলে একত্রিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর পালে হাওয়া দিচ্ছে। কারন তাদের দূর্নীতিবাজ ওই নেতা মাহবুবুর রহমান তালুকদার যিনি নিজেও দূর্নীতিতে হাবডাবু খাচ্ছে। ক্ষমতায় আসলে আবারো অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলবেন। অতএব এমন দূর্নীতিবাজ নেতার কথায় বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনে উন্নয়ন কার্যক্রম চলমান রাখার আহবান জানান তিনি।

সিিপিপি উপজেলা ডেপুটি টিম লিডার সমাজ সেবক মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জরুল আলম, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, মোঃ শামসুল আলম, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সায়েদ ফকির, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, কুয়াকাটা পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ