• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

দেবপুর থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আশ্বাস দিলেন স্থানীয়রা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১৯৮ পঠিত
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

মনির হাওলাদার।।

কলাপাড়ার চম্পাপুরে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমানের সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন চুন্নু, কলাপড়া পৌর সভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিলাল ভাট ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সালমা কবির। এ উঠান বৈঠকে শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন।

এসময় এমপি পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, করোনার সময় অনেকেই ঘরে বসে ছিলো। দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু আপনাদের এমপি অধ্যক্ষ মহিববুর রহমান করোনার সময় মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, খোজ খবর নিয়েছে। অনেক মানুষকে সহায়তা করেছে। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমাদের দাম্পত্য জীবনে তাকে কখনো নামাজ না পরে থাকতে দেখিনি। সবসময় এলাকার উন্নয়নের কথা ভাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক উন্নয়ন হয়েছে। যেটা বলে শেষ করা যাবেনা। এ উন্নয়নের ধরা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাই হাত তুলে সবচেয়ে বেশি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আশ্বাস দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ