• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের বাবলু হাতির দাঁতসহ র‍্যাবের হাতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু উপজেলার মেরুংলা এলাকার শাহনেওয়াজ বাবলুকে চট্রগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বন্য হাতির দুটি দাঁত সহ গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব ৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানিয়েছে দুই কেজি ওজনের দাঁত দুটির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা।রোববার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় শাহনেওয়াজ বাবলু নামে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামের বাসিন্দা।
র‍্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়।
মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করেস। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  র‍্যাব ৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ