• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

পিতার নৌকা মার্কা শতভাগ বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন পুত্র রায়হান সাকিব/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ আসন বাউফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আ.স.ম ফিরোজের পক্ষে সর্বত্র চলছে প্রচার প্রচারণা। চলছে নির্বাচনী আমেজ। এদিকে পিতা আ.স.ম ফিরোজের নৌকা মার্কার শতভাগ বিজয়ী করতে প্রতিদিন প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির প্রভাবশালী সদস্য ও নৌকা মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট পুত্র রায়হান সাকিব। করছেন একরের পর এক বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে পিতার বিভিন্ন উন্নয়ন মূলক কথা এবং নৌকা মার্কার কথা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কথা।

জানা যায়, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্গ খ্যাত এ অঞ্চলে আওয়ামীলীগ মনোনীত নৌকার হেভি ওয়েট প্রার্থী আ.স.ম ফিরোজ। তিনি ১০ বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। সাতবার নির্বাচিত সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এবারও নৌকা নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী বাউফলের জনগণ।

এ আসনে জাতীয় পার্টির মোঃ মহসিন, বিএনএফ এর প্রার্থী ডাঃ জোবায়ের ও তৃণমূল বিএনপি’র মাহাবুবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও জানা যায়, বাউফলকে স্মার্ট বাউফলে রূপান্তরিত করতে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে নৌকা মার্কার পক্ষে ছাত্র যুবক ও নতুন ভোটারদের সমন্বয়ে নির্বাচনী পথসভার মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে অংশ নেয় হাজারো ছাত্র, যুবক ও নতুন ভোটাররা।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, রায়হান সাকিব দীর্ঘদিন ধরে বাউফল উপজেলাকে একটি ডিজিটাল স্মার্ট বাউফল গড়ার লক্ষ্যে বাউফল এলাকার তরুণদেরকে একত্রিত করে আসছেন। ২০০১ সাল থেকে এ পর্যন্ত তিনি বাউফলের সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করে বাউফলের তরুণ সমাজের হৃদয়ের মনিকোঠোয় পৌঁছেছেন। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে বাউফলের সেবক হিসেবে কাজ করবেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ