• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে পিকনিকের বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ৪ আহত অন্তত ৭/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৭জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া-চকরিয়ার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোস্তাক আহামদের ছেলে রিদোয়ান (৪২), একই এলাকার পূর্ব বৃন্দাবনখীলের বাসিন্দা রশিদ আহমদের ছেলে আবু বক্কর (৩৮),বত্তাতলী এলাকার মোজাফফরের ছেলে মহিউদ্দীন (৩৬) এবং সামাজিকপাড়ার বাসিন্দা বাদশার ছেলে জয়নাল (৩৯)। নিহতরা সবাই হারবাং ইউনিয়নের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।পরে চিরিঙ্গা হাইওয়ে থানা ও চকরিয়া ফায়ার সার্ভিসের টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী রফিক মিয়া জানান, কক্সবাজারগামী জাকির ট্রাভেলস নামক একটি পিকনিক বাস বেপরোয়া গতিতে লোহাগাড়াগামী একটি লেগুনা গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চকরিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক ভুঁইয়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ