• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে আগুনে পুড়ে উজানী ট্রেডার্স পুড়ে ছাই ক্ষতি-১৫ লক্ষ টাকা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২২ পঠিত
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জয়াগ বাজারে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে উজানী ট্রেডার্সের মালিক মোঃ মাহমুদুল ইসলাম।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে উপজেলার জয়াগ বাজারে গিয়ে উজানী ট্রেডার্স আগুনে পোড়া ধ্বংসাবশেষ দেখা যায়। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর)দিবাগত রাতে বৈদ্যুতিক সটসার্কেট এর আগুনে পুড়ে উজানী ট্রেডার্সের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও মালিকের সূত্রে জানা যায়, তিনি উজানী ট্রেডার্সে ফটোস্ট্যাট মিশিন, কম্পিউটার, প্রিন্টার স্টেশনারী সামগ্রী ও মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মাহমুদ বলেন আমি বিভিন্ন সংস্থা থেকে ঋন করে জয়াগ বাজার (গান্ধী আশ্রম রোডে) দীর্ঘ দিন ধরে উজানী ট্রেডার্স নামে ব্যবসা করে আসছি। কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসছি। হঠাৎ রাত ১টা ৪৫মিনিটে সিএনজি ড্রাইভার আমাকে ফোন দিয়ে জানান দোকানে আগুন ধরেছে। আমি সাথে সাথে আমার চাচা বাহার মেম্বারকে সঙ্গে নিয়ে বাজারে গিয়ে দেখি বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমার দোকানের সকল মালামাল পুড়ে যায়। আমার ক্ষতির পরিমাণ ১৪/১৫ লক্ষ টাকা।
তিনি আরো বলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর্থিক সহায়তার জন্য সাহায্য কামনা করছি।

জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আকবর হোসেন পলাশ বলেন, উজানী ট্রেডার্স জয়াগ বাজারে দীর্ঘ দিন ধরে ব্যবসা করছে। অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানে অপূরণীয় ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ