• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

নোয়াখালী-১ ডাব মার্কার গণসংযোগে ছাত্রলীগের হামলা, সভাপতি-সম্পাদক গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ৩৩২ পঠিত
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার।।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলা করেছে ছাত্রলীগ।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশগরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে এই হামলার শিকার হন ডাব প্রতীকের প্রার্থীসহ উপস্থিত সমর্থকেরা।

পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় পরকোট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ডাব প্রতীকের প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ছাত্রলীগের পরকোট ইউনিয়নের সভাপতি হাবিব আদনান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ৮/১০ জন মিলে লাঠিসোটা নিয়ে নিয়ে এই হামলা করে। এতে অনেকেই হতাহত হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘আমরা প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পরই ঘটনার স্থানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার রুহুল আমীন চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন। পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

নোয়াখালী- ১ আসনে মোট ৮ জন প্রার্থী। এরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহিম, স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমীন, গণফ্রন্টের মোঃ খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওয়াহেদ ফারুক।

উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমীনের প্রার্থীতার বৈধতা নিয়ে ২ জানুয়ারি আদালতে শুনানি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ