• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার উঠান বৈঠক জন স্রোতে  পরিনত/দৈনিক ক্রাইম বাংলা।

মোঃনাহিদুল হক / ২১৭ পঠিত
আপডেট: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার উঠান বৈঠক জন স্রোতে  পরিনত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলি ইউনিয়নের মৎস্য বন্দর আলীপুর বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী – ৪ আসনে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে হাজার হাজার কর্মী সমর্থক,সাধারন ভোটাররা উপস্থিত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগ সদস্য এ্যাড.মো.নাসিরউদ্দীন সোহাগের স ালনায়,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন কাজী সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মো.শহীদুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির,লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মো. আনসার উদ্দীন মোল্লা,টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দুই দুই বারের এমপি ও একবারের প্রতিমন্ত্রী ছিলেন। তার আমলে কলাপাড়ার শেখকামাল,শেখ জামাল,শেখরাসেল সেতু এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সৃষ্টি হয়েছে। কিন্তু বিগত ৫ বছরে কলাপাড়া অনেক পিছিয়ে পড়েছে। এবারে কলাপাড়ায় উন্নয়ন করতে তার ব্যাপক পরিকল্পনা রয়েছে। তাই আগামি ৭ জানুয়ারী ঈগল প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে কলাপাড়ার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ