• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের রোল মডেল… ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি/দৈনিক ক্রাইম বাংলা।

মনির হাওলাদার / ২৪৭ পঠিত
আপডেট: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

মোঃমনির হাওলাদারঃপটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল। বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে পায়রা বন্দর কলাপাড়া কুয়াকাটা বদলে যাবে। সে লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানের নেতৃত্বে কলাপাড়ায় শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে।

বুধবার সকাল ১১ টায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের সভাকক্ষে কলাপাড়ার বিভিন্ন পেশার মানুষের সাথে শুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি এ কথা বলেন

তিঁনি বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কলাপাড়ার প্রতিটি রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ হবে। এজন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন, ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ, কুয়াকাটা কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র উন্নতি করণে তিনি কাজ করবেন বলে জানান। এ সময় কলাপাড়ার বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শুধী সমাবেশে সংসদ সদস্য মহিববুর রহমান ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ