• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী মাহবুব/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনার শেষ দিনে কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ১১৪ পটুয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি ঈগল মার্কার নির্বাচনি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় ১১৪ পটুয়াখালী-৪ অসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রি আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তি যোদ্ধা এস এম রাকিবুল আহসান, ঢাকা দক্ষিন যুবলীগের সহ সভাপতি মুরসালিন আহাম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি’র সংবাদকর্মীসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার বলেন, বিগত তিনবার সংসদ সদস্য ও একবার প্রতিমন্ত্রি ছিলেন। এসময় সন্ত্রাসীদের তিনি কোন জায়গা দেননি আর ভবিষ্যতেও দিবেন না। এ জনপদের সাধারন মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল, শের-ই-বাংলা নৌঘাটি ও কুয়াকাটা পর্যটন কেন্দ্রসহ একাধিক মেঘা প্রযেক্ট তার হাতেই শুরু হয়েছিল। এসকল উন্নয়নমূলক কাজের প্রতিদান হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারন মানুষ তাকে ভোটে দিয়ে জয়যুক্ত করবে বলে তিনি আশা করেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে তিনি কলাপাড়াকে জেলায় উন্নীত করার চেষ্টা করবেন। তবে, এবিষয়ে তার পাশে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ