• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০৫ পঠিত
আপডেট: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আনোয়ার হোসেন নামে এক যুবকের ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির অপ্রীতিকর ছবি পোস্ট করে ফাঁসানোর চেষ্টা করেছে একটি চক্র। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন কমলনগর থানায় তার নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেনকে জিডির বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের নির্দেশ দেন।

আনোয়ার চরমার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে। জানা যায়,গত তিনদিন আগে আনোয়ার হোসেন নামে একটি ফেসবুক আইডি তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও বায়দুল কাদের এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে পোস্ট করা হয়। এ ছাড়াও ছাত্রলীগের সাবেক সভাপতির ছবি ব্যবহার করে অশালীন মন্তব্য করে ওই চক্র

এবিষয়ে আনোয়ার হোসেন বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ইউনিয়নে আমি নৌকার পক্ষে ভোট করেছি। এখানে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ (আল মামুন) ঈগল প্রতীক নিয়ে জয়লাভ করেন। ভোটের দিন থেকে আমার ছবি ব্যবহার করে আনোয়ার হোসেন নামে ফেসবুক আইডি তৈরি করে আমাকে হেয় করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে।

নিরুপায় হয়ে নিজের নিরাপত্তার স্বার্থে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তাছাড়া আমি দীর্ঘদিন থেকে ফেসবুক যে আইডি ব্যবহার করছি তা হলো Md Anowar Hossain। আমি প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের নিকট জোর আবেদন করছি

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ