• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কক্সবাজারে চালু হলো ছাদখোলা বাস/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৮৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্মবাজারের মেরিন ড্রাইভে চালু হলো ছাদখোলা বাস
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস চলাচল। এই বাসে চড়ে ভ্রমণপিপাসুরা উপভোগ করছে পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
ভ্রমণপিপাসুরা বলছেন, ছাদখোলা ট্যুরিস্ট বাস কক্সবাজার ভ্রমণকে অন্যমাত্রায় নিয়ে যাবে। সারি সারি ঝাউগাছ, মাঝে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। যার দুপাশে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। যা মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। যার কারণে প্রতিদিনই এই মেরিন ড্রাইভে ভ্রমণে যান হাজারো ভ্রমণপিপাসু। ছাদখোলা বাসে একদিনের প্যাকেজে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা আর লোয়ার ডেকে ৬০০ টাকা। যার টিকিট মিলবে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে।
পর্যটক কবির আহাম্মদ বলেন, অনেক আনন্দের এই যাত্রা। ছাদখোলা বাসে চড়ে একদিকে সাগরের গর্জন অন্যদিকে পাহাড়ে পাখির কলবর মুগ্ধ করছে। প্রথমবার ছাদখোলা বাসে চড়ে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও সাবরাং ভ্রমণ করছি।
মেরিন ড্রাইভে চালু হলো ছাদখোলা বাস।
পর্যটক মনিরুল আলম বলেন, ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে এসে ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। প্রশাসনকে ধন্যবাদ জানায় দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে একটি নতুন যাত্রা করে দেওয়ার জন্য। বেশ ভাল উপভোগ করছি।
বুধবার সকাল ১০টায় লাবণী পয়েন্টে থেকে শুরু হয় ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রা। যা গিয়ে থামে রেজুখাল পয়েন্টে। এরপর বিরতি দিয়ে আবার শুরু হয় যাত্রা। মেরিন ড্রাইভের বেশ কয়েকটি পয়েন্ট ভ্রমণের পর যা গিয়ে থামবে টেকনাফের সাবরাংয়ে। এরপর পুরো দিন মেরিন ড্রাইভে কাটিয়ে সন্ধ্যায় আবারো ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে ফিরবে ভ্রমনপিপাসুরা।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, যাত্রী চাহিদা বাড়লে আরো বাড়ানো হবে ছাদখোলা ট্যুরিস্ট বাস। প্রথমদিকে ২টি বাস দিয়ে যাত্রা শুরু হলো। আশা করি, আরো দুটি ট্যুরিস্ট বাস খুব শিগগিরই যুক্ত হবে। এই ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ