• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কুয়াকাটায় বাবার স্বপ্ন পূরণ হল, হেলিকপ্টারে পুত্রবধূ বাড়ি নিয়ে এসে/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২১০ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

মনির হাওলাদার।।

পটুয়াখালীর কুয়াকাটায় বাবার স্বপ্ন ছিলো ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে পুত্রবধূ বাড়ি নিয়ে আসবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে চিকিৎসক পুত্র তৌফিকুল ইসলাম রনি। আজ দুপুর ২টায় প্রথবারের মতো কুয়াকাটার নববধূ চিকিৎসক নীলিমা আফরিন নওমীকে নিয়ে হেলিকপ্টার চড়ে নিজের বাড়ির পাশের মাঠে নিয়ে আসেন।হেলিকাপ্টারে চড়ে নতুন বউ আসায় নববধূ ও বরকে একনজর দেখতে এলাকায় জড়ো হয় হাজার হাজার মানুষ। বর-কনেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরপক্ষের স্বজনরা।
কনের জাল ইশরাত জাহান তমা বলেন, আমাদের জালদের সংখ্যা আরও একজন বৃদ্ধি হলো। আমরা খুসি, সকলে আনন্দিত। সকলে নতুন দম্পতির জন্য দোয়া করবেন।

বরের বোন ফারজানা আক্তার সাথি বলেন, রনি যখন ছোট তখন থেকেই কাকার স্বপ্ন ছিল ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। কাকার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বৌ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।

তৌফিকুল ইসলাম রনির বন্ধু মো.শামীম বলেন, বন্ধু বিয়েতে নববধূকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসছে সত্যি ভালো লাগছে। আমরা সকলে খুসি।

জানা যায়, ডিসেম্বরে পারিবারিক ভাবে কুয়াকাটা পৌরসভার বাসিন্দা মো: মানিক মিয়ার ছেলে চিকিৎসক তৌফিকুল ইসলাম রনির শরিয়তপুর নরীয়া এলাকার চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বিবাহ হয়। বিয়ের পর মেয়ে বাবার বাড়িতেই ছিল। শুক্রবার চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বাড়িতে বিবাহ উত্তর আনুষ্ঠানিক ছিলো।

কনে চিকিৎসক নীলিমা আফরিন নওমী জানান, আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক আনন্দিত।

হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে চিকিৎসক তৌফিকুল ইসলাম রনি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবা খুব ইচ্ছা আমি চিকিৎসক হবো এবং বিবাহের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকাপ্টারে করে বউ আনলাম।

বরের বোন জামাতা রাসেল খান বলেন, রনি যখন ছোট তখন থেকেই শশুরের স্বপ্ন ছিলো ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বৌ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।

আরএনআর কতৃপক্ষের কর্মকর্তা আল আমিন উজ্জল বলেন, আরএনআর সিকদার গ্রুপের একটি হেলিকপ্টার। এটি প্রথমবারের মতো কুয়াকাটায় কোন বিবাহে হেলিকপ্টারে নববধূ এসেছে। আমাদের সেবা নিতে চাইলে সংশ্লিস্ট ওয়েব সাইট ও সিকদার রির্সোটে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ