• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে বলাৎকারের শিকার এক কিশোর, যুবক গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ৩০৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আবু সাঈদ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে।  

এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা শেষে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ  সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই কিশোর  ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে তা জানাজানি হয়ে যায়। রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় ঘটনায় ওই কিশোরের বাবা নারী শিশু নির্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় নির্যাতিত কিশোরের বাবা নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ