• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র : দুদক অভিযানে মিলেছে সত্যতা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৭ পঠিত
আপডেট: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমি।।
স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ খতিয়ে দেখতে সোমবার (১৫ জানুয়ারি)দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সব তথ্য জানিয়েছেন।
দুদক জানায়,স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র করিয়ে নেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তিকরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে টিম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও স্থানীয় জনসাধারণের সঙ্গে অভিযোগের বিষয়ে আলোচনা করে। তাদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাচন অফিস, কক্সবাজার সদর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।
সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত রিপোর্ট দাখিল করবে বলে জানিয়েছ দুদক।
অন্যদিকে একই দিন শরীয়তপুর জেলার বিআরটিএ অফিস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগে মাদারীপুর অফিস থেকে আরও একটি অভিযান পরিচালনা করেছে দুদক এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অফিসের আশেপাশে দালালদের উপস্থিতি পায় অভিযানকালে একজন সেবাগ্রহীতার কাছ ঘুষ নেওয়া একজন দালালকে চিহ্নিত করেছে। দুদকের হস্তক্ষেপে ভুক্তভোগী টাকা পান এবং ওই দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় টিম। এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ