• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

লালমোহনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ// দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ৫২তম শীতকালীন (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ জানুয়ারি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট, বাস্কেটবল, হকি, ভলিবল, সাইক্লিং, দৌড়, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, বর্শা, চাকতি ও গোলক নিক্ষেপসহ মোট ৫৬টি (একক ও দলীয়) ইভেন্টে বালক ও বালিকার ৪টি গ্রুপে শুরু হয় তিনদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ২০ জানুয়ারী (শনিবার) প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সহকারী কমিশনার (ভূমি)ইমরান মাহমুদ ডালিম’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডলসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ