• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

পল্লী চিকিৎসকসহ গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি, গ্রেফতার-২/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২১৪ পঠিত
আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালী সুধারাম উপজেলায় পল্লী চিকিৎসককে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূর সাথে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে পুলিশ পর্নোগ্রাফী ভিডিও সহ দুটি মোবাইল, নগদ টাকা ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করে।

গ্রেফতারকৃত মো. আফনান হোসেন শুভ (২০) উপজেলার দেবীপুর গ্রামের আবদুর রহমান মিস্ত্রি বাড়ির মো. হারুনের ছেলে এবং রুহুল আমিন (৩৫) একই গ্রামের নোমান হুজুরের বাড়ির মৃত আহাম্মদ উল্যাহর ছেলে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের একজর পল্লী চিকিৎসক (২৯) গত ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ্য হওয়ায় ফার্মেসী বন্ধ করে ওষুধ নিয়ে তার বাড়িতে যায়। ওষুধ দিয়ে বের হওয়ার সাথে সাথে একই এলাকার বখাটে মো. আফনান হোসেন শুভ, মো.রুহুল আমিন ও মো.সোহেল সহ অজ্ঞাত ৩/৪ জন পল্লী চিকিৎসককে ধারালো চাকু দেখিয়ে গৃহবধূর বসতঘরে নিয়ে মারধর করে। এরপর হুমকি-ধমকি দিয়ে জোর পূর্বক উভয়কে উলঙ্গ করে তাদের মোবাইল ফোনে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বিভিন্ন ধাপে পল্লী চিকিৎসকের থেকে নগদ ৪ লক্ষ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়।

ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, ভুক্তভোগী পল্লী চিকিৎসক এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেপ্তার আসামিদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পর্নোগ্রাফিসহ চাঁদাবাজির আইনে মামলা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ