• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে স্বমিল মিস্ত্রির মৃত্যু /দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৯৭ পঠিত
আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী(বরগুনা)।। 

পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী স্ট্যান্ডে রাস্তা পাড় হয়ে স্ব-মিলে যাওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত রাজা মিয়া (৪৫) মারা গেছে। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
জানা গেছে, উপজেলার ডালাচারা গ্রামের নয়া মিয়ার ছেলে রাজা মিয়া (৪৫) পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ডের পাশে আনোয়ার সিকদারের স্বমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেল ওই স্ব-মিলে রাস্তা পাড় হয়ে যাচ্ছিল। এমন সময় লেবুখালী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে রাজা মিয়া গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেরীন আশ্রাফ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়ীতে নিয়ে আসে।
স্বমিল মালিক আনোয়ার সিকদার বলেন, রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস রাজা মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ