• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

ভোলায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩, আটক ২/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২০০ পঠিত
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন গুরুতর আহত হয়েছে। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফরাজি বাড়িতে সোমবার (২২ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঘর ভাংচুর ও লুটপাট করে বলেও অভিযোগ করেন নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহম্মেদের সাথে জাফর ও জামাল গংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও কোনো ফয়সালা হয়নি। জাফর ও জামাল গংদের গা ঠেলার কারণে ফয়সালা হয় না বলে জানান কবির আহম্মেদ ও তার পরিবার।
জমি বিরোধের জের ধরে ঘটনার দিন জামাল, জাফর, রানু বেগম ও জাকির দা, লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা করে মোসাঃ খাদিজা বেগম, নুর জাহান ও মোঃ মিজানকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মোঃ মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হামলাকারী জাফর ও জামাল আহত নুর জাহানের গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্নের চেইন মূল্য অনুমান ৬০,০০০/-টাকা ছিনিয়ে নিয়া যায়। তারা আহতদের বসতঘরে প্রবেশ করে আলমারি ও সেলাই মেশিন ভাংচুরি করে, যার অনুমান মূল্য ২৫,০০০/-টাকা। আলমারিতে থাকা ১,৪৫,০০০/-টাকা নিয়ে যায়। মহিলাদের কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত জাফর ও জামালকে আটক করেন। ভোলা মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত জাকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। গাছের ছায়া অন্যের জমিতে পরার কারণে গাছ কাটার সময় তারা পুলিশ নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া জানান, উক্ত ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে আটক করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ