• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

পাঁচবিবি থেকে নিখোঁজের ৩ দিন পর ঘোড়াঘাটে অটোভ্যান চালকের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২১১ পঠিত
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধি।।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে নিখোঁজ অটোভ্যান চালক ফরহাদ হোসেনের (৩৫) লাশ ৩ দিন পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা একটি মাঠ থেকে উদ্ধার করছে ঘোড়াঘাট থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংড়া মাঠের কাজী সোহেলের জমির ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।পুলিশের ধারণা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
থানা পুলিশ স‚ত্রে জানা যায়, স্থাানীয় লোকজন সেচ ড্রেনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ বেতার বার্তা থেকে জানতে পারে নিহত ব্যক্তির বাড়ি পাঁচবিবি উপজেলাতে। পরে নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী ঘটনাস্থালে এসে লাশ সনাক্ত করেন।

নিহতের ভাই শাহাজাহান আলী জানান, গত রবিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি সাধারণত ডায়েরি করেন।অটোভ্যান চালক ফরহাদ গত রোববার বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার ব্যবহারিত ভ্যান নিখোঁজ রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থাা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ