• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

লেখক সাংবাদিক ও কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

নিজস্ব প্রতিবেদক।। / ৩০৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। 

বিশিষ্ট লেখক সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলা উপলক্ষ্যে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। মূল্য ৩০০ টাকা।
লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও তিনি লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেয়া তাঁর অভিজ্ঞতার কথা।সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তাঁর একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে– কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।
তিনি দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন।
তিনি জানান, অনেক পথ অতিক্রম করে অব্যক্ত কষ্ট বুকের ভেতর চাপা রেখেই এ বইটি বের করতে হয়েছে। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে যাননি। একাধারে লিখে যাচ্ছেন এবং বই প্রকাশ করছেন। তিনি আঁধারে আলোর হাতছানি দেখেন। প্রতিকূলতার মুখোমুখি হতে হয় জীবন সংগ্রামে। তবুও হাল ছাড়েননি অদম্য সাহসী এ লেখক।
তিনি আরো বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি তার লেখা সপ্তম বই।
ভোলার লালমোহনের নন্দিত লেখক নুরুল আমিন উপকূল সাহিত্য সদস্য সচিব এবং লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক।দৈনিক ক্রাইম বাংলার বিশেষ প্রতিনিধি, দৈনিক বর্তমান সংবাদের বিশেষ প্রতিনিধি, দৈনিক আজকের ভোলা’র উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক।
স্বপ্নের ফসল ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তাঁর মতো নতুন লেখক।গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমিরা।
বই: ধান শালিকের কাব্যমালা
লেখক: মোঃ নুরুল আমিন, মোবাইল: ০১৭৫৯৬৪৮৬২৬
অমর একুশে বইমেলা-২০২৪
শুভেচ্ছা মূল্য ৩০০ টাকা
প্রচ্ছদ শিল্পীঃ মো. ইউসুফ, সৃষ্টি ডিজাইন। প্রকাশনঃ বাডস। বাংলা বাজার, ঢাকা।

বিঃদ্রঃ বিশিষ্ট লেখক সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনেকে দৈনিক ক্রাইম বাংলা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ