• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

টেকনাফে দুই কেজি চালের খুনি জাফর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফের সাবরাং পেন্ডেলপাড়া এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার ও জনতার সহায়তায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেন্ডেলপাড়ার ঘাতকের উঠানে এ হত্যার ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডেল পাড়া এলাকায় পাশাপাশি বসতঘরে বসবাস করে আসছিল পরস্পর শালা-দুলাভাই। কিছুদিন আগে ঘাতক জাফর আহমদের স্ত্রী লায়লা বেগম ছুরিকাঘাতে নিহত শাহ আলমের স্ত্রীকে ২ কেজি চাল ধার দেয়।
বুধবার সকালে জাফর আহমদের স্ত্রী শাহ আলমের স্ত্রীর কাছে সেই ২ কেজি চাল ফেরত চায়। চাল দেওয়া না দেওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলমও দুলা ভাই জাফর নিজ বাড়ি থেকে বের হয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। প্রথমে শ্যালক দুলাভাইকে লাঠি দিয়ে আঘাত করিলে,পরে দুলাভাই তার নিজ বাড়িতে ঢুকে একটি ছুরি বের করে শ্যালক শাহ আলমের পেটে আঘাত করিলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে ঢুলে পড়ে যায়।
তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে টেকনাফ স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ