• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৭৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর সুধারাম উপজেলায় ফসলি জমির মাটি বিক্রি দায়ে দুই ব্যক্তিকে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো.মুজিবুল হক (৪৫) ও একই এলাকার মৃত আবদুরব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন (৩৫)।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সুধারাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাটি কেটে অভিযুক্ত উত্তোলনকারী ও একইসাথে বিক্রয়কারী মো.মুজিবুল হক ও শাহাব উদ্দিন (উভয়ই উক্ত ভূমির খরিদসূত্রে সমান অংশের মালিক)। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত মাটি বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ