• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের একচেটিয়া জয়/দৈনিক ক্রাইম বাংলা।।

ম.ব.হোসাইন নাঈম।। / ২৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল সমর্থিত সহ-সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনারা ১৫ পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন। অপরদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি ও একটি সদস্য পদসহ দুটিতে জয়ী হয়েছেন। সদস্য পদে একটি পদের ফলাফল এখনো স্থগিত রয়েছে।

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি প্রার্থী একেএম সিরাজুল ইসলাম ৩৩০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি-জামায়াত প্যানেল সমর্থিত অ্যাডভোকেট তাজুল ইসলাম পান ২৮৭ ভোট। বিএনপি ও জামায়াত–সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট. নুরুল আমিন ২৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বীস্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ মো.তাহের পান ১৭৯ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম হারুন পান ১৬৮ভোট।

এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল সমর্থিত নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক হাজারী, অ্যাডভোকেট সামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ সুমন, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু রশিদ ছায়েদুর রহমান রঞ্জু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. হানিফ (লিটন), লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মওদুদু আহমেদ চৌধুরী ইভান, আপ্যায়ন ও সমাজকল্যাণ সস্পাদক পদে অ্যাডভোকেট আবদুল্যাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন, সদস্য পদে অ্যাডভোকেট আলা উদ্দিন বকশী, অ্যাডভোকেট মাইন উদ্দিন মানু, অ্যাডভোকেট আলী আহমেদ রোমান।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ৬২৫ জন ভোটারের মধ্যে ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ