• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের রামুতে অবৈধ বালু তোলার দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু উপজেলার ৩ নং কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটায় বালুদস্যু জহিরের অবৈধ বালু মহালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রামু উপজেলা। এ সময় ১ জন শ্রমিককে আটক করে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ এ মহলের মালিক জহিরুদ্দিন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালান রামু সহকারী কমিশনারের কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী রামুর সহকারী কমিশনার (ভূমি) নিরুপম বড়ুয়া।
তিনি সাংবাদিকদের বলেন, কচ্ছপিয়ার অন্তত ১০টি স্পটে বালু উত্তোলনের বিরুদ্ধে তিনি অভিযানে নামেন বৃহস্পতিবার সকালে। বৈরী আবহাওয়ার কারণে অনেক স্পটে লোকজনকে পাওয়া যায়নি। ২টি স্পটে তিনি অভিযান করেন। একটি হাজির পাড়া গ্রামে। অপর টি মৌলভীর কাটায়। হাজির পাড়ায় টপ-সয়েল কেটে পাচারকালে ছৈয়দ করিম নামে এক মাটি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
আর মৌলভীর কাটায় অবৈধ বালু উত্তোলন কালে অভিযান চালান তিনি। এ সময় ১ জনকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। যার নাম আবদুশ শুক্কুর। সে চাকঢালা গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
মৌলভী কাটায় অভিযানের প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ২ বছর ধরে কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিন মৌলভীর কাটার রাবার ড্যাম সংলগ্ন বড়জামছড়ি খাল থেকে একাধিক মেশিন বসিয়ে বালু তুলছিলো স্থানীয় জনৈক জহির উদ্দীন।
সে এতো বেপরোয়া যে কারও কথা কর্ণপাতও করে না। বেশ অভিযানও হয় তার বালু মহলে। এ সময় প্রশাসন তাকে  অসংখ্যবার সতর্ক করেন। কিন্তু সেই বালুদস্যু কারো কথাই শুনতে নারাজ। যেন “চোরে না শুনে ধর্মের কাহিনী”।
এ অবস্থায় বহস্পতিবার দুপুরে রামু উপজেলা প্রশাসন এ অভিযান চালান। যাতে কিছুটা হলেও রক্ষা পেলো হাজারো কৃষকের কল্যাণে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত রাবার ড্যামটি।
এদিকে একাধিক গ্রামবাসীর অভিযোগ এ ধরণের অভিযানের পর জহির গং স্থানীয় নিরীহ গ্রামবাসীকে হুমকি দেন-তাদের গ্রামছাড়া করবে বলে। যা নিয়ে এ গ্রামে ভীতির সঞ্চার হয়। মানুষ আতংকে থাকে। তবে এ ব্যাপারে জহির উদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ