• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৪ পঠিত
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)ও বেগমগঞ্জ উপজেলার
ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬)।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার তাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে জুয়েল হোসেনকে ও তার ভাষ্যমতে শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে সুবর্ণচরের কাজীর দোকান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা পেশাদার চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ