• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার অস্ত্র সহ আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

আনোয়ার হোসেন রাজিব।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সরোয়ার আলম উপজেলার উত্তর ঘাটচেক এলাকার মৃত বশির আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় রাঙ্গুনিয়া উত্তর ঘাটচেক থেকে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ঘটনাস্থলের পাশের একটি সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র ও মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ