• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

তালতলীতে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ কামাল মিয়া।। / ১৮৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মো কামাল মিয়া,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করার দায়ে চার প্রতিষ্ঠানকে ২৪ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ জানুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে, বিএস টি আই নিষিদ্ধ প্রশাদনী বিক্রির অপরাধে উপজেলা মুক্তিযোদ্ধা সড়ক অবস্থিত, আফিয়া আফরিন কসমেটিকস ৪ হাজার, রোজ কসমেটিকস ৫ হাজার। মাছ বাজার খাদ্য গুদাম সড়কের ছালাম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য ১০ হাজার ও তালতলী মেডিনোভা ডায়াগনস্টিকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে তার সাথে ছিলেন, নিরাপদ সেনেটারী ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মো.রফিকুল ইসলাম সহ তালতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ