• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জে গণমুক্তি পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গণমুক্তির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ টায় জেলা শহরের বিশ্বরোড মোড়স্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে , চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব ও গণমুক্তি পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আকতারের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম (তসি) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি, ও জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ঈসা, সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়শাল আজম (অপু) মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান (রাজাবাবু) সাংগঠনিক সম্পাদক হাসান ডলার প্রমুখ, এছাড়াও উপস্থিত ছিলেন, ডেইলি প্রেজেন্ট টাইমস্ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানাসহ গণমুক্তি পত্রিকার শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলা প্রতিনিধিরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতীর বিবেক। দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। বিধায় এই পেশাকে সম্মানের সাথে গ্রহন করে দেশ ও জনগণের পাশে থেকে সেবা করার পরামর্শ দেন অতিথিবৃন্দ। শেষে অতিথিবৃন্দ উপস্থিতিতে সকলেই মিলে কেক কাটার মধ্য দিয়ে ৫১ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ