• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আবারও ডিবির হাতে ২ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৮১ পঠিত
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

আবারও পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ২ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি আটক হয়েছে।

ডিবি পুলিশ জানান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম দিকনির্দেশনায় ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০শে জানুয়ারি) পটুয়াখালী সদর এলাকায় এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালী সার্কিট হাউজ হইতে চৌরাস্তা গামী পাকা রাস্তার ৮নং ওয়ার্ডস্থ টাউন কালিকাপুরের কলাতলা রাস্তার মাথা থেকে ১। মোঃ জালাল তালুকদার (৫৫), পিতা-মৃত আজিজ তালুকদার, মাতা-মৃত আয়শা বেগম, সাং-বল্লভপুর, ২নং ওয়ার্ড, কালিকাপুর ইউপি, ২। শ্রী দ্রæব পাল (৫৬), পিতা-মৃত হরে কৃষ্ণ পাল, মাতা-মৃত সন্ধ্যা রানী পাল, সাং-কাঞ্চনা, পোঃ জট পুকুরিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আলম ফরাজী (৫২), পিতা-মৃত আসমত আলী ফরাজী, মাতা-মৃত মরিয়ম বিবি, সাং-শ্রীরামপুর, এ/পি সাং-খলিশাখালী, ৫নং ওয়ার্ড, বদরপুর ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীদের আটক পূর্বক তাদের নিকট থেকে একটি সাদা প্লাষ্টিকের বস্তা দ্বারা মোড়ানো খাকি কাগজের কার্টুনের মধ্যে রক্ষিত বিভিন্ন প্রকারের বইয়ের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা পেচানো নীল রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ