• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগরে চোরাই মটরসাইকল সহ ২ জন আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১৯৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল’সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পরে মোটরসাইকেলের মালিক মো:রাকিব বুধবার রাতে বাদী হয়ে আটককৃতদেরকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
বৃহষ্পতিবার ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব কুমার সিংহ।
গ্রেফতার দুজন হলো নোয়াখালীর করিমপুর এলাকার মো: জাহাঙ্গীর এর ছেলে মো: ফজলুল হক(২৫) ও একই জেলার শোলাকিয়া এলাকার জহিরুল হকের ছেলে মো: শাকিল (২৮)
এর আগে বুধবার বিকালে কমলনগর থানা ও নোয়াখালী সুধারাম মডেল থানার যৌথ অভিযানে নোয়াখালীর হানিফ রোড থেকে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

কমলনগর থানা উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সিংহ জানান, একটি চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির করার পায়তারা করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সুধারাম মডেল থানার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করি। এসময় সুধারাম থানাধীন হানিফ রোড এলাকার একটি ফাঁকা জায়গা থেকে চোরাই মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়। ওই মোটর সাইকেলটি গত ৫ জানুয়ারী কমলনগর থেকে চুরি হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল হক জানান, চোরাই মোটরসাইকেল সহ দুই জন কে আটক করা হয়েছে মামলা দিয়ে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ