• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কমলনগরে সিনেমা হলের আড়ালে চলে মাদক-নারীর রমরমা ব্যবসা/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

ব্যস্ততম লক্ষীপুর-রামগতি মহাসড়কের কমলনগর উপজেলার করুনানগর এলাকায় রিতা সিনেমা হলের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে মাদক, নারীর অসামাজিক রমরমা ব্যবসা। সিনেমা হল যে নিয়মে চলে তার কোনটিই নেই এখানে। ভেতরে প্রবেশের পর টাকা দিলে নারী মিলে। পাওয়া যায় মাদক। এটি শুধু নামেই সিনেমা হল।

সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, উপজেলার করুনানগর এলাকায় লক্ষীপুর-রামগতি মহাসড়কের পাশে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে ওই সিনেমা হল। সিনেমা হলটিতে তেমন কোনো স্বনামধন্য, আধুনিক সিনেমা চলে না। হলে দেখা দর্শনার্থীদের ভিড় তেমন একটা চোখে পড়ে না। নেই উন্নত প্রযুক্তি। শুধু অসামাজিক চিত্রের কিছু পোস্টার সাটিয়ে রাখা হয় লোকজনের দৃষ্টি কাড়তে। আর সিনেমার নামে চলে এসব অসামাজিক ভিডিও। তথাকথিত কিছু দর্শক ছিনেমা দেখার নামে প্রবেশ করে নারী ও মাদকের নেশায়। হলের ভেতরেই দেহ ব্যবসা চক্রের একদল সদস্য থাকে। যাদের হাত ধরেই ভেতরে চলে নারী সঙ্গ, মাদক বেচাকেনা ও সেবন। উঠন্ত বয়সের কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের প্রবেশ লাখ করা যায় হলটিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও এমন কর্মকাণ্ডের অভিযোগে ওই সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে বন্ধের কিছুদিন পর মালিকানা বদলে কৌশলে ফের চালু করা হয় ওই ছিনেমা হল। মহাসড়কের পাশে অসামাজিক এমন কর্মকাণ্ডে বিব্রত হচ্ছেন অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হলে চলছে এমন কর্মকাণ্ড।

এসব ব্যাপারে রিতা সিনেমা হলের মালিক সাইফুল্লাহ সঙ্গে কথা হলে তিনি বলেন দেহ ব্যবসা ছাড়া কোনো ছিনেমা হল চলে না। আমি সব কিছু ম্যানেজ করেই হল চালাই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল হক জানান, ওই হলের ব্যাপারে এমন খবর আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে কঠোর ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ