• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভিশন ২০৪১ বাস্তবায়নে একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : তাজুল ইসলাম/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ২২৪ পঠিত
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,ভিশন ২০৪১ বাস্তবায়নে একুশের চেতনায়  সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন।
তিনি আজ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভিশন ২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
লাকসাম-মনোহরগন্জ ‘বঙ্গবন্ধু পরিষদ’, ঢাকা ও লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদের আয়োজনে এ সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ, লাকসাম-মনোহরগন্জ্ঞ  সভাপতি অহিদুল্লা মজুমদার।
মন্ত্রী বলেন,মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে। সৃষ্টিশীল মানুষের মনোজাগতিক পরিবর্তনই সমাজের অনেক কল্যাণের চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার বায়ান্নর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
এ সময় তিনি লাকসাম- মনোহরগন্জ্ঞ উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বলেন, এক সময় এ অঞ্চলের মানুষের উপর অত্যাচার, নির্যাতনের ইতিহাস থাকলেও বিগত সময়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সকল সামাজিক অনাচার দূর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ