• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঝোপঝাড় থেকে তরুণীর লাশ উদ্ধার, স্বামী ও শ্বশুর-শাশুড়ি সহ গ্রেফতার ৪/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ কামাল মিয়া।। / ২২২ পঠিত
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ কামাল মিয়া,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর সুখি আক্তার (১৯) হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী শাশুড়ী শশুর সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।

শুক্রবার রাতে জিজ্ঞেসা বাদের জন্য নিহত সুখি আক্তারের স্বামী হাসান সর্দার (২২)শাশুড়ী ময়না বেগম(৪০), ও শশুর সাইফুল সর্দার(৪৮) কে আটক করে পুলিশ।

রাতেই নিহত সুখির মা ফাতেমা আক্তার বাদী হয়ে সুখির স্বামী শাশুড়ি শশুর সহ ৬ জন ও অজ্ঞাত আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ নিহত সুখির স্বামী,শাশুড়ি,শশুর, ফুপাতো দেবর আবদুল (২০)কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

জানাগেছে ওই গৃহবধূ গত ৩১ জানুয়ারি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের নিহতের শশুর বাড়ি থেকে ২০০ গজ দূরে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশে অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহের পুলিশের প্রাথমিক সুরাতহালে শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ। সুরাতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এরআগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের নকরি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যর ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামা খান বলেন, নিহত সুখি আক্তারের মা রাতেই বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ