• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ী খাদেমের প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

বিদেশ নিয়ে যাওয়া ও চাকুরী দেয়ার নাম করে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনকে লাখ টাকা বেতনের প্রলোভনে প্রবাসে পাঠিয়ে দেওয়া পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারণাকারী খাদেমুল ইসলামকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। প্রতারণার শিকার তাদের পরিবারের সদস্যরা,আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ প্রতারণার প্রতিবাদ জানায়।

আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ মাইনুল ইসলাম,ফাতেমা বেগম,তহমিনা বেগম,মোঃ দুরুল হোদা প্রমুখ।বক্তারা বলেন,আদম ব্যবসায়ী খাদেমুল ইসলামের প্রতারণার শিকার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার ৫৩ জন। এদের মধ্যে ৯ জন চাঁপাইনবাবগঞ্জের,তুর্কিস্থানে তাদেরকে ভাল চাকুরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা করে নেয়। পরবর্তীতে তারা বিদেশ যাবার পর একাধিক দালালের হাতে রদবদল হয়েছে। কিন্তু তাদেরকে কিরগিজিস্থানের কতাগিরি অঞ্চলে এক ঘরে বন্দি করে রেখে ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করে। এসব পরিবারের সদস্যরা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।

খাদেমুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন,৪ বছর আগে ইতালি পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এভাবে তিনি প্রচুর অর্থসম্পদশালিতে পরিণত হন। তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ