• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় ইটালি প্রবাসী বাবুর বসতঘরসহ পাঁচ বাড়িতে দুর্ধর্ষ চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৯৯ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার সবুজবাগের বাসিন্দা ইটালি প্রবাসী মেহেদি আজাদ বাবুর বসতঘরসহ পাচঁ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় এমনটাই জানিয়েছেন তার শশুর আওয়ামীলীগ নেতা নিজাম বিশ্বাস। রবিবার গভীর রাতে পৌরশহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের সবুজবাগ ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। সর্বমোট প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা। এর মাসখানেক আগেও পৌর শহরের একদম প্রান কেন্দ্র নতুন বাজারে একরাতে অভিজাত নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের কাছথেকে জানাযায়, চুরি হওয়া ৫ টি বসতঘরের ৪ টিতে কয়েকদিন যাবৎ অনুপস্থিত ছিলো পরিবারের সকল সদস্য। প্রতিটি ঘরের সদর দরজা সহ ভিতর পর্যন্ত ছিলো তালাবদ্ধ। বাসাগুলোতে দীর্ঘদিন একেবারে লোকশূন্য থাকায় গতকাল গভীর রাতে এ সকল বাসায় হানা দেয় তারা। কলাপসিবল গেটের তালাভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রব ভেঙ্গে শুধুমাত্র স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আনিচমোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন,তাদের ঘর থেকে নগদ এগারো হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার,আলিম সিনেমাহল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসাথেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভড়ি স্বর্ণ এবং একই বিল্ডিংয়ের ওই বাড়ির মালিক ব্যাবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার ,এছাড়া ৯ নং ওয়ার্ডের নেসারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য মো.আক্তার হোসেনের বাসা থেকে দুইটি মোবাইল ফোন নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আহমেদ জানান,ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সকল বাসার তথ্য এবং পার্শবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র সনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্থ কারো কাছথেকে অভিযোগ পাইনি,পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ