• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে নিখোঁজ বিসিএস ক্যাডার নারী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি।

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে নিখোঁজ মাহমুদা আক্তার হ্যাপী (৩১) নামের এক নারী। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানা গেছে।
এর আগে রবিবার ৪ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে ভ্রমণে এসে পর্যটক নিখোঁজের ঘটনা এটাই প্রথম। তাও একজন বিসিএস ক্যাডার নারী। বিষয়টি নিয়ে দ্বীপের সর্বত্র আলোচনা চলছে। তিনি সফরসঙ্গীদের না জানিয়ে দ্বীপ থেকে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, ‘নিখোঁজ নারী পর্যটক মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএসের ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যান। সেখানে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল সিভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। সকালে তিনি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন তিনি। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। এর সূত্র ধরে কাজ করছে পুলিশ। মোবাইল লোকেশনে একবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে ট্রেকিং পাওয়া যায়। পুলিশ ও বনবিভাগের লোকজন তার সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ